বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ :
সংশোধিত :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ইফেকটিভ কমিউনিকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|
বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও উৎকর্ষ বজায় রাখার জন্য কার্যকর যোগাযোগ অপরিহার্য|
কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবা তত বেশি সহজ ও জনবান্ধব হবে| উপাচার্য আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মোঃ বদরুল আহসান|
তিনি কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে সেশন পরিচালনা করেন| প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন|


For all latest news, follow The Financial Express Google News channel.