ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

প্রকাশ :
সংশোধিত :

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৩০০ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরের উপকূলীয় রাজ্য লা গুইরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, সেখানে শতাধিক ভবন ধসে পড়েছে এবং ৭০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ জোরদারে সেখানে উদ্ধারকর্মীর সংখ্যা বাড়িয়ে ১১ হাজার ৫০০ করা হয়েছে। রোগীর চাপ সামাল দিতে অস্থায়ী হাসপাতালও স্থাপন করা হয়েছে।
জরুরি অবস্থা জারি থাকলেও অর্থনৈতিক সংকট, চিকিৎসক ও প্রকৌশলীর অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে, ভেনেজুলাকে সহায়তা দিতে প্রতিবেশী দেশ কলম্বিয়া ৬২ জন উদ্ধারকর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী কুকুরের দল পাঠিয়েছে। পরে আরও উদ্ধার সরঞ্জাম পাঠানো হবে।


For all latest news, follow The Financial Express Google News channel.