টেক্সাসে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ আরও কয়েকজন

প্রকাশ :
সংশোধিত :

দক্ষিণ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
এএফপির তথ্য অনুযায়ী, সান আন্তোনিও শহরে বৃহস্পতিবার সকালে প্রবল বর্ষণের পর রাস্তাগুলো হঠাৎ প্লাবিত হয়ে পড়ে এবং অনেক যানবাহন বন্যার স্রোতে ভেসে গিয়ে পাশের একটি খালে পড়ে যায়।
সান আন্তোনিওর ফায়ার ডিপার্টমেন্ট আরও চারজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।
শহর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।
সান আন্তোনিওর মেয়র রন নিরেনবার্গ এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, এই সপ্তাহের আকস্মিক বন্যায় আমরা যারা প্রাণ হারিয়েছি এবং যারা এখনও নিখোঁজ প্রিয়জনদের সন্ধান করছেন, আমাদের মন তাদের সঙ্গেই রয়েছে।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে সান আন্তোনিওর ফার্স্ট রেসপন্ডার ও তাদের পরিবারকে ধন্যবাদ জানাই, যারা উদ্ধার কাজে নিঃস্বার্থভাবে অংশ নিয়েছেন।


For all latest news, follow The Financial Express Google News channel.