রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশ :
সংশোধিত :

স্মরণকালের অন্যতম শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের দশ দিন পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আবারও ভূমিকম্পের ঝড় ওঠেছে।
শনিবার (৯ আগস্ট) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। যদিও এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
এর আগে, ৩০ জুলাই রাশিয়ার কামচাটকা উপকূলে ভয়াবহ ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করে। ওই দিন কামচাটকার দূরপ্রাচ্যে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়।


For all latest news, follow The Financial Express Google News channel.