ওমানে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

প্রকাশ :
সংশোধিত :

ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এদিকে তেহরান বলেছে, প্রয়োজন পড়লে তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। মাস্কাট থেকে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই প্রথম দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন। ওই যুদ্ধের মধ্য দিয়েই আগের দফার সংলাপ স্থগিত হয়ে যায়।
আলোচনায় ইরান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিচ্ছেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ।


For all latest news, follow The Financial Express Google News channel.