লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১, আহত ১৪৯

প্রকাশ :
সংশোধিত :

লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েল তাদের আক্রমণ আরও জোরদার করার কড়া হুমকি দেওয়ার পরপরই এই প্রাণঘাতী হামলা চালানো হয়।
বৈরুত থেকে ফরাসি বার্তাসংস্থা এএফপি-এর দেওয়া খবর অনুযায়ী, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসরায়েলি শত্রুর বিমান হামলা’ মূলত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে।
সম্প্রতি হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। ওই ঘটনার পর ইসরায়েল পাল্টা জবাব হিসেবে লেবাননে তাদের সামরিক অভিযান ও আক্রমণ আরও তীব্র করার হুমকি দিয়েছিল, যার বাস্তব রূপ এই ভয়াবহ বিমান হামলা।


For all latest news, follow The Financial Express Google News channel.