ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি

প্রকাশ :
সংশোধিত :

ইসরায়েলের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, “জায়নবাদী শাসকদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”
শুক্রবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ভিডিও বার্তায় খামেনি জানান, ইরানে হামলা চালিয়ে ইসরায়েল একটি গুরুতর ভুল করেছে। এই আগ্রাসনের ফল হবে ভয়াবহ এবং এর মাধ্যমে জায়নবাদী শাসনব্যবস্থার পতন ঘটবে।
তিনি বলেন, নিহতদের রক্ত বৃথা যাবে না। ইরান তার আকাশসীমায় কোনো অনুপ্রবেশ সহ্য করবে না। সেনাবাহিনী প্রস্তুত, আর জনগণও তাদের পাশে আছে। এখন সময় এসেছে এই সন্ত্রাসী শক্তিকে কঠিন জবাব দেওয়ার।
প্রসঙ্গত, শুক্রবার ভোর ৪টার দিকে ইসরায়েলের বিমানবাহিনী তেহরানসহ অন্তত ৮টি শহরে হামলা চালায়। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ছিল এই হামলার লক্ষ্যবস্তু। পরে পাল্টা জবাব দেয় ইরান।


For all latest news, follow The Financial Express Google News channel.