ইরানের নতুন সেনাপ্রধান হলেন আমির হাতেমি

প্রকাশ :
সংশোধিত :

ইরানের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আমির হাতেমি। তাকে এই পদে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।
শুক্রবার (১৩ জুন) এক সরকারি ডিক্রির মাধ্যমে এ ঘোষণা আসে। জেনারেল হাতেমি এর আগে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
নিয়োগপত্রে খামেনী তার ‘নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা’-র প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে সেনাবাহিনীতে একটি রূপান্তরমূলক ও বিপ্লবী দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। একইসঙ্গে যুদ্ধ প্রস্তুতি, আদর্শিক ভিত্তি, কর্মীদের কল্যাণ এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.