ইরানে হামলা: নিহত বেড়ে ১,৯৩৭, আহত প্রায় ২৫ হাজার

প্রকাশ :
সংশোধিত :

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৩৭ জনে পৌঁছেছে।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান আল–জাজিরাকে জানিয়েছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২৪০ জন নারী ও ২১২ জন শিশু রয়েছে।
তিনি আরও জানান, এ সংঘাতে এখন পর্যন্ত ২৪ হাজার ৮০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৪ হাজার নারী এবং ১ হাজার ৬২১ জন শিশু রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।


For all latest news, follow The Financial Express Google News channel.