হরমুজ উত্তেজনার মধ্যে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৫ মে) চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান কূটনৈতিক অচলাবস্থা এখনো নিরসন হয়নি। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া উত্তেজনা প্রশমনে আলোচনা হলেও এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

হরমুজ প্রণালী এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের সাতটি ছোট নৌযানে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের দাবি, এসব ঘটনায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর