হোয়াইট হাউসে হামলাকারী ক্যালিফোর্নিয়ার শিক্ষক ও গেম ডেভেলপার: সিএনএন

দান করেছিলেন কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারণায়

প্রকাশ :

সংশোধিত :

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। 

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসে হামলা চালানো ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন। আইন প্রয়োগকারী সংস্থা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে। 

তার নাম এবং ছবির সাথে মিলে যাওয়া একটি লিঙ্কডইন প্রোফাইলে তাকে পরীক্ষার প্রস্তুতি এবং টিউশনি প্রতিষ্ঠান 'সি২ এডুকেশন'-এর একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে সি২ অ্যালেনকে কোম্পানির "টিচার অব দ্য মান্থ" বা মাসের সেরা শিক্ষক হিসেবে ঘোষণা করেছিল। শনিবার সন্ধ্যায় সি২-এর একটি ফোন নম্বরে কল করা হলে কেউ উত্তর দেয়নি।

তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবরে কমালা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার দান করেছিলেন। 

সর্বশেষ খবর