হাওয়াই থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রকাশ :
সংশোধিত :

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আর এর মধ্যেই মার্কিন কোস্টগার্ড যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
হনলুলুর কোস্টগার্ডের ক্যাপ্টেন বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন। কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, “সব বন্দরেই বাহির থেকে আসা জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”
এর আগে রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।
এছাড়া তাইওয়ানের পাশাপাশি এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি পেরু, ইকুয়েডর ও চীনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.