হাভানায় প্রকাশ্যে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো

প্রকাশ :

সংশোধিত :

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রাজধানী হাভানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেখানো হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনার পর শুক্রবারই প্রথমবারের মতো এই বর্ষীয়ান নেতা জনসমক্ষে আসেন।

ঘটনার সূত্রপাত ১৯৯৬ সালে, যখন যুক্তরাষ্ট্রে নির্বাসিত কিউবানদের একটি দল পরিচালিত দুটি ছোট বিমান কিউবার সামরিক বাহিনী গুলি করে ভূপাতিত করে। এতে বিমানে থাকা চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন ছিলেন মার্কিন নাগরিক এবং একজন ছিলেন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।

তখন কিউবার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন রাউল কাস্ত্রো। অভিযোগ অনুযায়ী, তার নির্দেশেই বিমান দুটি ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করে ওয়াশিংটন।

সম্প্রতি, তিন দশক পুরোনো ওই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প সময় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলে।

রাউলের ভাই ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো দীর্ঘদিন কিউবার ক্ষমতায় ছিলেন। তাদের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি ও সরকারকে যুক্তরাষ্ট্র সবসময় বিরোধী হিসেবে দেখে এসেছে।

রাউল কাস্ত্রো ২০১৮ সালে প্রেসিডেন্ট পদ ছাড়েন এবং ২০২১ সালে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান।

এর আগে ২০০৩ সালে কিউবার কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ আনলেও তাদের কখনোই হস্তান্তর করা হয়নি।

বিশ্লেষকদের মতে, কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই ওয়াশিংটন এবার রাউলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে।

অন্যদিকে, সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে একটি মার্কিন অভিযানের প্রসঙ্গও আলোচনায় এসেছে, যেখানে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়, যদিও তিনি নিজেকে সব অভিযোগ থেকে নির্দোষ বলে দাবি করে আসছেন।

সর্বশেষ খবর