দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ :

সংশোধিত :

ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।

আজ বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি বহুতল ভবনে অবস্থিত ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৮ জন বিদেশি নাগরিক ছিলেন।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি আহত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে দিল্লির ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুইজনকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক কর্মকর্তা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আহতদের চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ খবর