পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

প্রকাশ :
সংশোধিত :

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজ নিজ ওয়েবসাইটে এ ঘোষণা দেয় দুটি স্টক এক্সচেঞ্জ।
লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
ডিএসই জানিয়েছে, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে এসব ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে এবং নতুন ব্যবস্থাপনায় পরিচালনার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। তাই এসব শেয়ার ‘জিরো ভ্যালু’ হিসেবে গণ্য হবে এবং কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।


For all latest news, follow The Financial Express Google News channel.