নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ :
সংশোধিত :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার ভোটের দিনসহ শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখা হবে। তবে ভোটের দিন ব্যতীত বাকি সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম শামীম জানান, শনিবার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।
স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, “ভোটের দিন ভারতের সঙ্গে যাত্রী পারাপার করা হবে না। বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ সীমান্তে গিয়ে অসুবিধার মুখে না পড়ে।”
তিনি আরও জানান, নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে।


For all latest news, follow The Financial Express Google News channel.