মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

প্রকাশ :
সংশোধিত :

এপ্রিলে দাম বাড়লেও মে মাসে রান্নার গ্যাস এলপিজির মূল্য আর বাড়ানো হয়নি। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার আগের মতোই ১৯৪০ টাকায় বিক্রি হবে।
আজ রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন নির্ধারিত এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর মে মাসের প্রোপেন ও বিউটেনের সিপি মূল্যের ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে।
তবে বাস্তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। অনেক জায়গায় ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকাতেও বিক্রি হচ্ছে।
বিইআরসি জানিয়েছে, বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ১৬১ দশমিক ৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ দশমিক ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী, সরকারি ডিলার বা খুচরা পর্যায়ে ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের দাম ৭৭৬ দশমিক ৯৩ টাকা বহাল রয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৯ এপ্রিল বিইআরসি ১২ কেজির এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করেছিল।


For all latest news, follow The Financial Express Google News channel.