মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে এলো আরও ৬১ হাজার টন ডিজেল

প্রকাশ :

সংশোধিত :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় বড় ধরনের স্বস্তি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বড় দুটি ডিজেলের চালান।

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’ (Shan Gang Fa Jian)।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা দিয়েছিল। এর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইনস।

এর আগে শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে আরেকটি জাহাজ ‘ইয়ান জিং হে’ (Yuan Jing He)। এটি বর্তমানে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ অবস্থান করছে এবং দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটি চট্টগ্রাম বন্দরে আসা ১০ম ডিজেলবাহী জাহাজ। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলেও বাংলাদেশ সরকার আগেভাগেই বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে জ্বালানি আমদানির ওপর জোর দিয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, এই নতুন চালানের ফলে দেশে এপ্রিল মাসের ডিজেল সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে নিয়মিত তেল নিয়ে আসার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই জাহাজ দুটি তারই অংশ।

সর্বশেষ খবর