জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি

প্রকাশ :

সংশোধিত :

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার (৭ মে) জারি করা বিইআরসির এক আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্যহার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। ফলে প্রতি লিটারে কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৮ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৪ ডলার নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর