৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কমল স্বর্ণের দাম

প্রকাশ :

সংশোধিত :

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে একবার দাম কমানোর পর বিকেলে আবারও দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। 

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর ফলে, ছয় ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম কমলো স্বর্ণের। 

এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সর্বশেষ খবর