মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে দীর্ঘমেয়াদি এলএনজি সংকটের সতর্কতা


মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে সরবরাহ ব্যাহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে ২০২৭ সালের শেষ পর্যন্ত বৈশ্বিক এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বাজারে সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
প্যারিস থেকে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্যারিসভিত্তিক সংস্থাটির শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি এবং উৎপাদন সক্ষমতা বাড়ার ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে মোট প্রায় ১২ হাজার কোটি ঘনমিটার ঘাটতি তৈরি হতে পারে।
তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্প চালু হলে সময়ের সঙ্গে এই ঘাটতির কিছুটা সমন্বয় হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবুও আইইএ সতর্ক করে বলেছে, এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বৈশ্বিক বাজারে সরবরাহ সংকট অব্যাহত থাকতে পারে।


For all latest news, follow The Financial Express Google News channel.