বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

প্রকাশ :

সংশোধিত :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার জেরে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আবারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম আবারও উর্ধ্বমুখী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

দামের ওঠানামা ও ভবিষ্যৎ 

এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলার। মাঝে কিছুটা কমার পর আজ আবার তা বাড়ল। এছাড়া এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১০৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

এএনজেড-এর বিশ্লেষক সনি কুমারী রয়টার্সকে বলেন, “দাম অনেক বেড়ে যাওয়ার পর কিছুটা কমবে, সেটা প্রত্যাশিতই ছিল। তবে স্বর্ণের দাম আবার বাড়তে শুরু করায় বোঝা যাচ্ছে, বাজারের মৌলিক বিষয়গুলো খুব একটা বদলায়নি।” 

সর্বশেষ খবর