আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধস

এক সপ্তাহে আউন্সে কমলো ৫২৬ ডলার

প্রকাশ :

সংশোধিত :

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজার বিশ্লেষক সংস্থার তথ্য অনুযায়ী, স্বর্ণের দাম আউন্স প্রতি এখন চার হাজার ৫০০ ডলারের 'মনস্তাত্ত্বিক' সীমার নিচে অবস্থান করছে।

শুক্রবার এক দিনেই স্বর্ণের দাম ১০৯ ডলার কমেছে।

মাত্র এক সপ্তাহ আগেই গত ১৪ মার্চ স্বর্ণের দাম ছিল ৫,০২০ ডলার; অর্থাৎ সাত দিনের ব্যবধানে আউন্সপ্রতি স্বর্ণের দাম কমেছে প্রায় ৫২৬ ডলার।

বাজার বিশ্লেষকরা এই আকস্মিক দরপতনের পেছনে বেশ কিছু বৈশ্বিক কারণ চিহ্নিত করেছেন। 

ইউএস ডলার ইনডেক্স (DXY) শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণের দাম বেড়ে গেছে, যার ফলে বৈশ্বিক চাহিদা কমেছে।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরিবর্তে দীর্ঘ সময় উচ্চ রাখার ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে বন্ড ও ডলারের দিকে ঝুঁকছেন।

গত কয়েকমাস ধরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় থাকার পর বড় বিনিয়োগকারীরা এখন মুনাফা তুলে নিচ্ছেন, যা বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে।

 

 

সর্বশেষ খবর