এনসিটির বিদেশি ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আরও ২৪ ঘণ্টার কর্মবিরতি ডাক

প্রকাশ :

সংশোধিত :

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ আরও ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে। এটি টানা তৃতীয় দিনের মতো কর্মসূচি। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে নতুন ২৪ ঘণ্টার কর্মবিরতি।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এর আগে শনিবার ও রোববারও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে। শনিবারের কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে যায়। রোববারও জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ থাকে, বিভিন্ন কভার্ড ভ্যান, লরি ও ট্রেলার বন্দরে প্রবেশ করতে পারে না, ফলে পরিচালনায় স্থবিরতা দেখা দেয়।

বন্দর ভবনের সামনে সমাবেশে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খোকন জানান, “আমরা ইতিমধ্যেই তিন দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। বন্দরের শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কিন্তু আমাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ হয়নি। তাই মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

তিনি দাবি জানান, গত দুই দিনে আন্দোলনে অংশ নেওয়া ১৬ জনকে ঢাকায় বদলি করা হয়েছে এবং এই ধরনের বদলি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সংগ্রাম পরিষদের অপর সমন্বয়ক হুমায়ুন কবীরও বলেন, “আমরা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, পরিচালক (প্রশাসন) ও চিফ পারসোনাল অফিসারের প্রত্যাহার দাবি করছি।”

সর্বশেষ খবর