এক লাফে স্বর্ণের দাম কমল ৭,৬৪০ টাকা

প্রকাশ :
সংশোধিত :

টানা দুই দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.