এক লাফে ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম

ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

প্রকাশ :

সংশোধিত :

গতকাল দুই দফায় কমানোর পর আজ আবার বড় ব্যবধানে বাড়ানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকায়। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৬ সালের শুরুতেই এ নিয়ে মোট ২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে।

উল্লেখযোগ্য যে, ঠিক আগের দিনই (২ ফেব্রুয়ারি) দুই দফায় স্বর্ণের দাম প্রায় ১২ হাজার টাকা কমানো হয়েছিল। আজ আবার প্রায় ১১ হাজার টাকা বাড়ানো হলো।

সর্বশেষ খবর