ঈদের আগে আবার কমলো স্বর্ণের দাম

প্রকাশ :
সংশোধিত :

ঈদকে সামনে রেখে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ মার্চ বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়।
সে সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার বৃদ্ধি এবং ১৮ বার হ্রাস করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।


For all latest news, follow The Financial Express Google News channel.