চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভিয়েতনাম থেকে আমদানি করা ২০ হাজার টন চাল

প্রকাশ :
সংশোধিত :

ভিয়েতনামের হাইফং বন্দর থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি থাই বিন ০৯’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি চুক্তির আওতায় মোট ১ লাখ টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল। এরই অংশ হিসেবে সব চাল ইতোমধ্যে দেশে এসে গেছে।
চালগুলো বন্দরে আসার পর নমুনা পরীক্ষা করা হয়েছে এবং খালাস কার্যক্রম শুরু হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.