বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশ :
সংশোধিত :

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মীরহাজীরবাগ আদর্শ স্কুল রোড, যাত্রাবাড়ী, ঘুণ্টিঘর, গেন্ডারিয়া রোড ও জুরাইন খন্দকার রোড সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া বর্ণিত এলাকাগুলোর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


For all latest news, follow The Financial Express Google News channel.