বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশ :
সংশোধিত :

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে, যেখানে সার্বিক বাজারে চাপ, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে—এমন আশঙ্কা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান প্রধান ভূমিকা রেখেছে। একই সঙ্গে বাজার এখন চলতি সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যের দিকে নজর রাখছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার (৯ জুন) দিনের শুরুতে ১ শতাংশের বেশি কমার পর স্পট মার্কেটে স্বর্ণের দাম শূণ্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৯৮ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
আরজেও ফিউচারসের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। সামগ্রিকভাবে ঝুঁকি নেওয়ার আগ্রহ কমে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। তার মতে, ফেডারেল রিজার্ভের স্পষ্ট দিকনির্দেশনা না পাওয়া পর্যন্ত স্বর্ণ ও রুপার বাজার চাপের মধ্যেই থাকতে পারে।


For all latest news, follow The Financial Express Google News channel.