শীঘ্রই আমানত ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

প্রকাশ :
সংশোধিত :

নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা এবং এ নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকের নামে বাংলাদেশ ব্যাংকে খোলা কারেন্ট অ্যাকাউন্টে ইতিমধ্যে ২০ হাজার কোটি টাকা জমা দেওয়া হয়েছে। ফলে টাকা ফেরত দিতে কোনো বাধা নেই।
একীভূত হওয়া ৫টি ব্যাংকের তথ্য নতুন ডাটাবেসে যুক্ত করার কাজ চলছে। পুরনো গ্রাহকরাই স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন; নতুন কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই।
ব্যাংকে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে টাকা ফেরতের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে ডেটা স্থানান্তর শেষ হলেই ধাপে ধাপে টাকা দেওয়া হবে। যাদের জরুরি প্রয়োজন নেই, তাদের এখনই টাকা উত্তোলন না করে নতুন ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।


For all latest news, follow The Financial Express Google News channel.