জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

প্রকাশ :
সংশোধিত :

বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সরকার মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে।
এছাড়া, এপ্রিল মাসের জন্য আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ফলে আগামী মাসে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি।
মুখপাত্র আরও বলেন, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম, যা সরবরাহ ব্যবস্থাপনাকে সহজ করে তুলছে।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল নির্ভর, যা প্রধানত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখা সরকার অগ্রাধিকার হিসেবে দেখছে।


For all latest news, follow The Financial Express Google News channel.