বাজুস নেতা গ্রেপ্তারে ক্ষুব্ধ জুয়েলারি ব্যবসায়ীরা
ঈদের আগে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচি স্থগিত

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসান গ্রেপ্তারের ঘটনায় দেশের জুয়েলারি ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছেন তারা। তবে আসন্ন ঈদুল আজহার কথা বিবেচনা করে আপাতত অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (২৯ মে) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাজুসের দাবি, তার বিরুদ্ধে একটি ভুয়া রাজনৈতিক পরিচয়ের অভিযোগ এনে যে মামলা করা হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপনুল হাসান কখনো কোনো রাজনৈতিক সংগঠনের পদ বা সদস্যপদে ছিলেন না।
এ ঘটনায় দেশের জুয়েলারি ব্যবসায়ীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার সারা দেশে দোকান বন্ধ রেখে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।


For all latest news, follow The Financial Express Google News channel.