ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ :
সংশোধিত :

আসন্ন ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময় পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
আজ বুধবার (৪ জুন) সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনামসজিদ আমদানি-রপ্তানি গ্রুপ এবং বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এই সময়ের মধ্যে ভারতেও কোনো পণ্য রপ্তানি করা হবে না। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, ফলে যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। আগামী ১৫ জুন থেকে বন্দরটির কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।


For all latest news, follow The Financial Express Google News channel.