দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশ :

সংশোধিত :

দেশের পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহযোগিতা কামনা করে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটির বিনিয়োগ বাড়লে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে কাজ করছে চীন। পাশাপাশি গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেন তিনি।

সর্বশেষ খবর