দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ :
সংশোধিত :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই; আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, আগামী তিন মাসের জন্য সরকার একটি পরিকল্পনা নিয়েছে এবং জ্বালানি সাশ্রয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী-সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন সব জায়গায় দেখা যায়নি, যা এখন মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে স্পষ্ট হচ্ছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.