২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বৃদ্ধি, দেশে নতুন রেকর্ড

প্রকাশ :
সংশোধিত :

দেশীয় বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এতে ইতিহাসের সর্বোচ্চতে পৌঁছালো সোনার দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৬০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। নতুন এ দাম আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে।
নতুন দামে প্রতি ভরি সোনার মূল্য দাঁড়ালো: ২১ ক্যারেট: ১,৭৪,৫০৫ টাকা, ১৮ ক্যারেট: ১,৪৯,৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতি: ১,২৩,৯৪২ টাকা
এছাড়া ক্রেতাদের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মেকিং চার্জ দিতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মেকিং চার্জ ভিন্ন হতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।


For all latest news, follow The Financial Express Google News channel.