৬ দিনে বেনাপোল দিয়ে এলো ২১০০ টন চাল

প্রকাশ :
সংশোধিত :

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় ছয় দিনে ২ হাজার ১০০ টন চাল আমদানি করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে এসব নন-বাসমতি সিদ্ধ চাল দেশে এসেছে।
দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় এসব চাল আমদানির জন্য কাস্টমস ছাড় দিয়েছে।
বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ ৬ হাজার ১২৮ টন চাল আমদানি করা হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয়, যার সময়সীমা আগামী ৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা চাল দেশের বাজারে সরবরাহ করতে হবে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ জানিয়েছে, আমদানি করা চাল বেনাপোল বন্দর পর্যন্ত আনতে প্রতি কেজিতে খরচ হয়েছে ৫০ টাকা, আর বাজারে তা ৫১ টাকা কেজি দরে বিক্রি হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানি করা চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.