৫ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

প্রকাশ :

সংশোধিত :

দেশের বাজারে ইতিহাসের অন্যতম নজিরবিহীন ঘটনা ঘটল আজ। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম আরও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়েছে।

এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

আজ সকালেই (সকাল ১০টা ৪৫ মিনিটে) প্রথম দফায় স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছিল। বিকেলের দ্বিতীয় দফায় কমানো হলো আরও ৫ হাজার ৪২৪ টাকা। অর্থাৎ, আজ সারাদিনে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে মোট ১২ হাজার ১৪ টাকা কমল।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দামগুলো হলো:

  • ২২ ক্যারেট: ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা (প্রতি ভরি)।
  • ২১ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা (প্রতি ভরি)।
  • ১৮ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৮৭ টাকা (প্রতি ভরি)।
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা (প্রতি ভরি)।

বাজুস জানিয়েছে, স্বর্ণের এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য অব্যাহতভাবে কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছর (২০২৬) এ নিয়ে মোট ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। 

সর্বশেষ খবর