শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক

প্রকাশ :
সংশোধিত :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ (Z) ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত হওয়ার কারণে এখন থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাবেন না। বৃহস্পতিবার থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
ক্যাটাগরি অবনমন এবং ঋণ সুবিধা বাতিলের খবরের নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারের দামেও। বৃহস্পতিবার লেনদেন শুরুর পর থেকেই ব্যাংকটির শেয়ারের ব্যাপক দরপতন হতে থাকে।
এদিকে শেয়ারবাজারে আজ ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন চলছে। দিনের শুরুতে শেয়ার প্রতি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর ১২টা নাগাদ তা ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।


For all latest news, follow The Financial Express Google News channel.