বাংলাদেশের নাসার সঙ্গে চুক্তি, সুফল ২০-২৫ বছর পর: বিডা চেয়ারম্যান

প্রকাশ :
সংশোধিত :

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা—নাসার সঙ্গে ৫৪তম দেশ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এই চুক্তির সুফল আগামী ২০-২৫ বছরের মধ্যে পাওয়া যাবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
গত ৭ এপ্রিল থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। বিডার আয়োজনে এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ ৪০টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বসহ বহু বাণিজ্য প্রতিষ্ঠানও অংশগ্রহণ করছে, যাদের বার্ষিক রাজস্ব আয় বাংলাদেশের মোট জিডিপির সমান।


For all latest news, follow The Financial Express Google News channel.