ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এই ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে, যার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্ঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।


For all latest news, follow The Financial Express Google News channel.