তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় হান্নান মাসউদের ভুল স্বীকার

প্রকাশ :
সংশোধিত :

ধানমন্ডি থানা থেকে তিনজনকে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের ভুল স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২৯ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি লিখিত ও মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ভুল না করার অঙ্গীকার করেন।
পাশাপাশি থানায় আটক ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে হান্নান মাসউদের সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.