সুপ্রিম কোর্ট ও গুরুত্বপূর্ণ বিচারবিভাগীয় এলাকা ঘিরে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশ :

সংশোধিত :

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে। এতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন দাবিদাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কও করা হয়েছে।

 

সর্বশেষ খবর