সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক

প্রকাশ :
সংশোধিত :

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী। তাদের মধ্যে দুজনের শরীরের ২৫–৩০ শতাংশ এবং পাঁচজনের প্রায় ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে দুজন গুরুতর দগ্ধ হন এবং আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.