সীমান্তে বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজারের টেকনাফ সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে টেকনাফ থানার লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাবের একটি যৌথ দল।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি বুলেটপ্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.