শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ :
সংশোধিত :

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাহিনীগুলোর দক্ষতা বাড়াতে ধারাবাহিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ মে) জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত ‘পিসকিপার রান ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
পিসকিপার রান ২০২৫-এর আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ। রাজধানীর পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয়। এতে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।


For all latest news, follow The Financial Express Google News channel.