রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন

প্রকাশ :
সংশোধিত :

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।


For all latest news, follow The Financial Express Google News channel.