প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, আতিকুর রহমান রুমন অতিরিক্ত সচিব

প্রকাশ :
সংশোধিত :

সালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
একই দিনে আলাদা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সালেহ শিবলী তারেক রহমানের প্রেস সচিব ছিলেন।
চার দলীয় জোট সরকারের সময়ে তিনি কলকাতা উপ-হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিবলী সংবাদমাধ্যমেও দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালে কর্মরত রয়েছেন। দিনকালের সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পত্রিকাটির দায়িত্ব পান রুমন। এখন তাকেও এই দায়িত্ব ছাড়তে হবে।


For all latest news, follow The Financial Express Google News channel.