মান্দা থানা ও ব্যারাকের সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশ :

সংশোধিত :

নওগাঁর মান্দায় থানা ভবন ও ফোর্সের ব্যারাকের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কারকৃত এই কাজের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

উদ্বোধন শেষে পুলিশ সুপার থানা ভবন ও ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন। পরে তিনি অফিসার ও ফোর্সদের সঙ্গে আয়োজিত বিশেষ রোল কলে মতবিনিময় সভায় মিলিত হন।

দ্রুততম সময়ের মধ্যে থানা ভবন ও ব্যারাক সংস্কার সম্পন্ন হওয়ায় রোল কলে উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা একটি ঐতিহ্যবাহী পুলিশ স্টেশন। এখানে কর্মরত সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি অপরাধ প্রতিরোধ, অপরাধী দমন এবং মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য অফিসার ও ফোর্সদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময়  মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম ও ওসি (তদন্ত) আব্দুল গণিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর